Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়

ক্যাথেরিন কনোলি। ছবি: সংগৃহীত

Advertisement

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি প্রার্থী ক্যাথেরিন কনোলি। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হওয়ার পর কনোলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী ভাষণে কনোলি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন।’ তিনি আরও বলেন, ‘একসঙ্গে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।’


কনোলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘ক্যাথরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর থেকে শুভকামনা জানাই।’

৬৮ বছর বয়সি ক্যাথেরিন কনোলি তরুণদের মন জয় করতে পেরেছেন। শুক্রবারের নির্বাচনে বামপন্থি বিরোধী দলগুলোর একটি জোট তাকে সমর্থন দেয়।

কনোলি গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক ধসের দায়ে ক্ষমতা ছাড়লেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম