Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেক্সিকোতে মাদক কারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১৩

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

মেক্সিকোতে মাদক কারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১৩

মেক্সিকোতে মাদক কারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রশান্ত মহাসাগর উপকূলীয় মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ। খবর নিউইয়র্ক টাইমসের।

তিনি জানান, মাদক কারবারিরা ৯ জনকে অপহরণ করেছিল, অভিযানের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। এতে নিহত হয়েছেন মাদক কারবারিদের ১৩ জন।

সিনালোয়া রাজ্যটি মাদক চোরাকারবারিদের কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। কর্তৃপক্ষ অঞ্চলটিকে তাদের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। আর এসব অভিযান ঘিরে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে।

রাজ্যটিতে সিনালোয়া কার্টেলের উপদলগুলোর মধ্যে আগে থেকেই আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘাত চলছে। এর মধ্যে সরকারি বাহিনীর অভিযানের কারণে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এই রাজ্যটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মেক্সিকো সরকার।

প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সক্রিয় সন্দেহভাজন মাদক কারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী আক্রমণ পরিচালনা করছে। ইতোমধ্যে এই দুই জলসীমায় মার্কিন বাহিনীর আক্রমণে অন্তত ১৫টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস এবং ৬৪ জন নিহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

মেক্সিকো ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

লাইভ চলাকালে গুলিতে হত্যা, কেন টার্গেট মেক্সিকোর ইনফ্লুয়েন্সাররা?

লাইভ চলাকালে গুলিতে হত্যা, কেন টার্গেট মেক্সিকোর ইনফ্লুয়েন্সাররা?

লাইভ চলাকালেই টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

লাইভ চলাকালেই টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: জ্বালানি সংকট ও কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

টিকটক লাইভ চলাকালে গুলিতে মেক্সিকান ইনফ্লুয়েন্সার নিহত

টিকটক লাইভ চলাকালে গুলিতে মেক্সিকান ইনফ্লুয়েন্সার নিহত

যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘সাইক্লোস্পোরা’ সংক্রমণে ২ জনের মৃত্যু, সন্দেহের তীর ‘মেক্সিকোর লেটুসে’

যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘সাইক্লোস্পোরা’ সংক্রমণে ২ জনের মৃত্যু, সন্দেহের তীর ‘মেক্সিকোর লেটুসে’

আরও পড়ুন

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম