Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লাইভ চলাকালেই টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

লাইভ চলাকালেই টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা।

Advertisement

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানে লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার অংশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অপরাধী গোষ্ঠীর নাম উল্লেখ করেনি মেক্সিকান কর্তৃপক্ষ।

অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা একটি ভিডিওতে দেখা যায়, একটি কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) রেস্তোরাঁর পার্কিং এলাকায় আরও দুজনের সঙ্গে হাস্যরস করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার কাছে পৌঁছায়। তাদের একজন অস্ত্র বের করে গাস্তেলুমকে গুলি করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাস্তেলুম এমন কিছু ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি একটি অপরাধী গোষ্ঠীর একটি অংশের প্রতি ইঙ্গিত করেছিলেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে সাংবাদিকদের বলেন, অপরাধীদের অবশ্যই গ্রেফতার করতে হবে। তিনি বলেন, এই নিন্দনীয় হত্যাকাণ্ড কেন ঘটেছে, তা আমাদের জানতে হবে।    

টিকটকে গাস্তেলুমের অনুসারী ছিল ৬ লাখ ৫০ হাজারের বেশি। ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল অনুসারী ছিল। তিনি নিয়মিত কৌতুকধর্মী ভিডিও এবং মেক্সিকোর আঞ্চলিক সংগীতের সঙ্গে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করতেন। নিজের কিছু ভিডিওতে তিনি নিজেকে ‘বেলিকো’ বলে উল্লেখ করতেন, যা মেক্সিকোর কিছু উপসংস্কৃতিতে কার্টেল সংস্কৃতির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার তাকে যেখানে হত্যা করা হয়, সেখানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে লাইভ স্ট্রিম চলাকালে বন্দুকধারীদের গুলিতে কোনও কনটেন্ট নির্মাতা নিহত হলেন।

২০২৫ সালের মে মাসে মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি বিউটি স্যালনে টিকটক লাইভ করার সময় ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ গুলিতে নিহত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আরও পড়ুন

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম