Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘সাইক্লোস্পোরা’ সংক্রমণে ২ জনের মৃত্যু, সন্দেহের তীর ‘মেক্সিকোর লেটুসে’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘সাইক্লোস্পোরা’ সংক্রমণে ২ জনের মৃত্যু, সন্দেহের তীর ‘মেক্সিকোর লেটুসে’

ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরা পরজীবীজনিত সংক্রমণে প্রথমবারের মতো দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটিতে এ রোগে এটিই প্রথম মৃত্যুর ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সংক্রমণের বিস্তার রোধ এবং উৎস শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ সোমবার (৩ আগস্ট) জানায়, মারা যাওয়া দুই ব্যক্তিরই আগে থেকে গুরুতর স্বাস্থ্যগত জটিলতা ছিল। সাইক্লোস্পোরা সংক্রমণের কারণে তারা অন্ত্রের গুরুতর অসুস্থতা ও পানিশূন্যতায় ভুগছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মিশিগান স্টেট ইউনিভার্সিটি এক্সটেনশনের খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ ওয়েড সায়ার্স বলেন, এ মৃত্যু সংক্রমণের উৎস দ্রুত শনাক্ত করা এবং নতুন আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, তারা মিশিগানের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে। তবে সংক্রমণের উৎস অনুসন্ধানসংক্রান্ত তদন্তে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, সাইক্লোস্পোরা একটি অতি ক্ষুদ্র গোলাকার পরজীবী, যা সাধারণত তীব্র পানিযুক্ত ডায়রিয়ার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে ঘন ঘন ও তীব্র মলত্যাগ, বমিভাব, পেটের অস্বস্তি এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যাও দেখা দেয়। বসন্তের শেষ ভাগ থেকে গ্রীষ্মকালে এ সংক্রমণের প্রকোপ বেশি থাকে। যদিও সিডিসির তথ্য অনুযায়ী, সাইক্লোস্পোরিয়াসিস নামে পরিচিত এ রোগে মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো থেকে আমদানি করা লেটুস, যা যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ফাস্টফুড চেইন টাকো বেলে পরিবেশন করা হয়েছিল, সেটিকেই সংক্রমণের প্রধান উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য আরও উৎসের খোঁজ চলছে।

সিডিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া সাইক্লোস্পোরিয়াসিসের রোগীর সংখ্যা ছয় হাজার ৭০৭। এছাড়া আরও ১১ হাজার ৫০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে, মিশিগান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটিতে প্রাদুর্ভাব-সংশ্লিষ্ট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ২৩৪ জনে পৌঁছেছে, যা শুক্রবারের ৪৬১ জন থেকে অনেক বেশি। এ পর্যন্ত সেখানে অন্তত ১৯৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ?

নিউমোনিক প্লেগ কী, কতটা ভয়ংকর এই রোগ?

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

আরও পড়ুন

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম