Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘মামদানি বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দেওয়া হতো’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

‘মামদানি বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দেওয়া হতো’

জোহরান মামদানি/ফাইল ছবি

Advertisement

জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউইয়র্কের মেয়র বনে গিয়েছেন। ৩৪ বছর বয়সী এই রাজনীতিবিদ শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী মেয়রও আর আসেনি। 

ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় পান। তার এই জয়কে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি নেটিজেনরাও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রেন্ডিং’ এই বিষয়টিই।

তবে বাংলাদেশিদের এই মামদানির জয় উদযাপন করার পেছনে তার ‘মুসলিম’ পরিচয়ই বড়, এমনটাই মনে করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তবে তিনি এটাও জানালেন, যদি মামদানি বাংলাদেশি হতেন, তাহলে তার ভিন্ন পরিচয়ই বড় হয়ে উঠত বাংলাদেশি নেটিজেনদের কাছে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জোহরান মামদানিরে বাঙ্গু রাইট উইং ‘মুসলমান’ বলে সেলিব্রেট করতেসে তার একমাত্র কারণ জোহরান বাংলাদেশী না।’ 

কেন হতো, সেটাও সামনে নিয়ে আসেন তিনি। মামদানির মা মীরা নায়ার একজন ভারতীয় হিন্দু। মামদানি আবার নিজের সমাজতন্ত্রী রাজনীতির বিষয়টি কখনো লুকাননি। তার স্ত্রী রামা দুওয়াজি একজন শিল্পী। এমনকি সমকামীদের পক্ষেও তার অবস্থান দৃঢ়। এ কারণে তিনি বাংলাদেশে ‘শাহবাগী’ বলে পরিচিতি পেতেন বলে জানান তিনি।

মেঘমল্লারের কথা, ‘বাংলাদেশী হইলে এই লোকগুলাই হিন্দু মায়ের সন্তান হওয়া, প্রকাশ্যে সমাজতন্ত্রী হওয়া, 'অশালীন' পোশাকে চলাফেরা করা মডেল/শিল্পীরে বিয়ে করা, সমকামীদের অধিকারের পক্ষে স্ট্রং অবস্থান নেওয়া- এর প্রতিটার জন্যই আলাদা আলাদা করে মুসলমানের তালিকা থেকে জোহরানরে সরায়ে শাহবাগী বলে ট্যাগ দিত।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের দাপট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের দাপট

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের অনুদান, শীর্ষে ইলন মাস্ক

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

আরও পড়ুন

ইসরাইলের নির্বাচন সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

সরকার গঠনের দাবি উত্থাপন নেতানিয়াহু ও আইজেনকোটের

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

নিলামে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের কঙ্কাল

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

লুলার জয়ের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও, ভিসা পাচ্ছে পরিবারও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম