Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ইইউ’র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ইইউ’র

দক্ষিণ লেবাননের এত তাইবেহ গ্রামে ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া একটি স্থান থেকে ধ্বংসস্তূপ অপসারণ করা হচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেইসঙ্গে ইসরাইলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানায় সংস্থাটি। খবর আল জাজিরার।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবাননে ইসরাইল নতুন করে হামলা চালানো শুরু করে। হিজবুল্লাহ আবারও সক্রিয় হচ্ছে দাবি করে সংগঠনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরাইল।

ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি জানান, ‘ইইউ ইসরাইলকে ১৭০১ রেজোলিউশন এবং এক বছর আগে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমরা সমস্ত লেবাননের পক্ষকে এবং বিশেষ করে হিজবুল্লাহকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।’


তিনি বলেন, সকল পক্ষেরই যুদ্ধবিরতি এবং এ পর্যন্ত অর্জিত সকল অগ্রগতি রক্ষার ওপর মনোযোগ দেওয়া উচিত।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী এর আগে চারটি গ্রামের বাসিন্দাদের ভবন খালি করতে বলেছিল, সতর্ক করে দিয়েছিল, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরাইল বৃহস্পতিবারের হামলার মাধ্যমে লেবাননের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির সাথে সঙ্গতিপূর্ণ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করতে বাধা দিচ্ছে।

এছাড়া লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। ইরানও শুক্রবার এই হামলাকে ‘বর্বর’ অভিহিত করে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানায়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বাংলাদেশের সংবিধান সংস্কারের কাজ এখনো শেষ হয়নি: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের সংবিধান সংস্কারের কাজ এখনো শেষ হয়নি: ইইউ রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, বাতিল ৪৯ এজেন্সির লাইসেন্স: প্রবাসী কল্যাণমন্ত্রী

আরও পড়ুন

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম