Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যৌথভাবে সন্ত্রাসবিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

যৌথভাবে সন্ত্রাসবিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

এই উদ্যোগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেনশিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘জালমুদ-১’ খাইবার পাখতুনখোয়ার তারবেলায় সমাপ্ত হয়েছে। মহড়াটি মূলত জিম্মি উদ্ধার অভিযানের উপর কেন্দ্রীভূত ছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ইউএই প্রেসিডেনশিয়াল গার্ডের ইউনিটসমূহ অংশ নেয়। 


সমাপনী অনুষ্ঠানে এসএসজি’র জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

আইএসপিআর আরও জানায়, মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথ দক্ষতা বৃদ্ধি এবং জিম্মি উদ্ধার কার্যক্রমে সমন্বিত সক্ষমতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

এই উদ্যোগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠাচ্ছে আমিরাত, বেরোল চাঞ্চল্যকর তথ্য

সুদানের গৃহযুদ্ধে ভাড়াটে সেনা পাঠাচ্ছে আমিরাত, বেরোল চাঞ্চল্যকর তথ্য

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম