Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৯ এএম

অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি

কপ৩০ সম্মেলন। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি কপ৩০ সম্মেলনে অন্যতম সমস্যা ছিল ভ্রমণ ব্যয় ও লজিস্টিক সমস্যা। অতিরিক্ত ব্যয়ভারের কারণে সীমিত বাজেটের ছোট দেশগুলোর অনেক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিতে পারেননি। কেননা শহরে থাকার জায়গা পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। হোটেলের ভাড়াও হু-হু করে বেড়ে গেছে।

প্রতিনিধিদের জন্য শহরের তথাকথিত ‘লাভ মোটেল' থেকে শুরু করে ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট সবই অস্থায়ী আবাসনে রূপান্তরিত হয়েছে। অনেক প্রতিনিধিকে শহর থেকে এক ঘণ্টারও বেশি দূরে থাকতে হচ্ছে। কোথাও কোথাও আবার ১০ রাতের জন্য প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে। বিবিসি। 

অবকাঠামোগত ঘাটতির কারণে আবাসনের দাম রাতপ্রতি চার হাজার ইউরো পর্যন্ত বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে বেলেমের উত্তরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০ তরুণের জন্য পানির ওপর তৈরি করা হয়েছে একটি কমিউনিটি-ভিত্তিক আবাসন কেন্দ্র। এটি স্থানীয়ভাবে ‘ভিলা দ্য বারকা' বস্তি এলাকা নামেও পরিচিত।

তবে প্রতিনিধি কম হওয়ার কারণ শুধুমাত্র ব্যয়ভার নয়, বৈশ্বিকভাবে বড় বড় দেশের কিছু নেতা অংশ না নেওয়ায় অনেকে অংশ নিচ্ছে না এবারের সম্মেলনে। যেমন : ট্রাম্প প্রশাসন পিছু হটার পর, যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা আগের সম্মেলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তারা এবার অংশ নিচ্ছেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

জলবায়ু পরিবর্তন ও কিয়ামতের আলামত

জলবায়ু পরিবর্তন ও কিয়ামতের আলামত

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম