Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘হিটলারের মতোই ইউক্রেনীয়দের ধ্বংস করতে চায় পশ্চিমারা’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

‘হিটলারের মতোই ইউক্রেনীয়দের ধ্বংস করতে চায় পশ্চিমারা’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

Advertisement

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পশ্চিমা দেশগুলোর পরিকল্পনাকে হিটলারের স্লাভ জনগোষ্ঠী ধ্বংসের পরিকল্পনার তুলনা করেছেন। তার মতে, এসব পরিকল্পনায় ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ণ করার ইঙ্গিত রয়েছে। 

রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, ‘আমি কখনো সন্দেহ করিনি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করার পাশাপাশি, এই সংঘাত উসকে দেওয়া পশ্চিমা শক্তির মাথায় আরেকটি বিকৃত ধারণা ছিল—ইউক্রেনের জনগণকে পুরোপুরি ধ্বংস করা।’

তিনি বলেন, ‘৮৫ বছর আগেও পশ্চিমা দেশগুলোর এমন পরিকল্পনা ছিল।’ তিনি এও স্মরণ করিয়ে দেন কীভাবে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বিশেষ করে ইউক্রেনে তাণ্ডব চালিয়েছিল।

তিনি আরও বলেন, ‘মনে হয় সেই প্রবণতা কখনো পুরোপুরি দূর হয়নি। পশ্চিমাদের আসলে স্বাধীন ইউক্রেন বা স্বাধীনচেতা ইউক্রেনীয়দের কোনো প্রয়োজন নেই। তারা চায় এমন ইউক্রেনীয়দের, যারা ৮৫ বছর আগের মতো নাৎসিবাদের পতাকার নিচে সহযোগী হিসেবে দাঁড়াবে। অন্যথায় তাদের ধ্বংস করাই পশ্চিমের মতে উপযুক্ত।’


জাখারোভার দাবি, হিটলারের সোভিয়েত ইউনিয়ন দখলের পরিকল্পনাও ঠিক এভাবেই সাজানো হয়েছিল—যা স্লাভ জনগোষ্ঠীকে লক্ষ্য করেছিল। আজ আমরা সেই চিত্রই আবার দেখছি।

তিনি আরও বলেন, ইউক্রেনে যাদের জোর করে সেনাবাহিনীতে নেওয়া হতে পারে, তাদের প্রতি পরামর্শ একটাই—এটাকে ইউক্রেনের প্রতি বিশ্বাসঘাতকতা মনে করবেন না।

তার ভাষায়, ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্যরা—জেলেনস্কি ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তার আগে পোরোশেঙ্কো করেছে। এই পুরো গোষ্ঠী—লোভী, অস্বাভাবিক, উন্মাদ শক্তিগুলোই দেশকে বিশ্বাসঘাতকতা করেছে।ৎ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘ইউক্রেনীয়দের উচিত যেকোনো উপায়ে নিজেদের বাঁচানো, নিজেদের পরিবারকে বাঁচানো।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম