Logo
Logo
×

Advertisement

ইউরোপ

ইউক্রেনে ৪৭০ ড্রোন ও ৪৮ মিসাইল হামলা, নিহত ১৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

ইউক্রেনে ৪৭০ ড্রোন ও ৪৮ মিসাইল হামলা, নিহত ১৯

ছবি: আল-জাজিরা

Advertisement

ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির জাতীয় পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে চালানো এই সমন্বিত হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিভ ও তেরনোপিলসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আশা করছেন, এ সফরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থবির হয়ে পড়া আলোচনাকে আবারও সচল করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, নাগরিক জীবনের ওপর প্রতিটি বর্বর হামলা দেখিয়ে দিচ্ছে—রাশিয়ার ওপর চাপ এখনো যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তাই পরিস্থিতি বদলাতে পারে।

তিনি আরও জানান, হামলায় রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৮টি মিসাইল ব্যবহার করেছে।

বুধবার সকাল থেকে পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। বিস্ফোরণে লভিভ ও তেরনোপিল শহর কেঁপে ওঠে। তেরনোপিলে অন্তত ১৯ জন নিহত ও ১৪ শিশুসহ মোট ৬৪ জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলায় একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো জানা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেরনোপিলে একটি বহুতল আবাসিক ভবনে মিসাইল আঘাত হানে। স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলার সময় লভিভ শহরেও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

লভিভের আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিতস্কিই বলেন, হামলায় একটি জ্বালানি স্থাপনা এবং একটি শিল্প এলাকায় আঘাত হানা হয়েছে, যদিও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, তেরনোপিলের একটি টাওয়ার ভবনের ওপরের তলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ধোঁয়ার স্তম্ভের ভেতর আগুনের শিখা জ্বলছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভেও রাতের এই হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সেখানে ১০টির বেশি অ্যাপার্টমেন্ট ভবন, একটি স্কুল, একটি সুপারমার্কেট এবং একটি অ্যাম্বুলেন্স সাবস্টেশনসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

আরও পড়ুন

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম