Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফের চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

ফের চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Advertisement

পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করতে যাচ্ছে জাপান। এই সপ্তাহেই এটি চালুর ব্যাপারে সবুজ সংকেত দিতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে এএফপি।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর জাপান সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল। তবে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশটি আবার পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ফিরছে।

স্থানীয় গণমাধ্যম কাইয়্যেদু নিউজ এবং নিক্কেই বিজনেস ডেইলির খবরে বলা হয়, নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এই সপ্তাহে স্থানীয় গভর্নরের অনুমোদন পেতে পারে।

নিগাতার গভর্নর হিদেয়ো হানাজুমি শুক্রবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রটির সাতটি চুল্লির মধ্যে আপাতত একটি চালু করা হবে।

২০১১ সালের সুনামি ও ফুকুশিমা দুর্ঘটনার পর জাপানের জনগণের মধ্যে পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও দেশটি আবার পারমাণবিক শক্তি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম