Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঢাকাকে ছাড়িয়ে গেল জাকার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

ঢাকাকে ছাড়িয়ে গেল জাকার্তা

জাকার্তার জনসংখ্যা এখন প্রায় ৪ কোটি ২০ লাখ। ফাইল ছবি

Advertisement

বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানীর স্বীকৃতি পেয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ।জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে। বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে।’

১৯৫০ সালে বিশ্বের মাত্র ২.৫ বিলিয়ন মানুষের ২০ শতাংশ শহরে থাকত। এরপর থেকে শহুরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির দুই-তৃতীয়াংশই হবে শহরে, আর বাকি এক-তৃতীয়াংশ হবে ছোট শহর ও উপজেলা পর্যায়ে।


মহানগর বা মেগাসিটির সংখ্যাও দ্রুত বেড়েছে। ১৯৭৫ সালে যেখানে ১০ মিলিয়ন বা তার বেশি মানুষের শহর ছিল মাত্র ৮টি, ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়াবে ৩৩–এ। এর মধ্যে ১৯টি শহরই এশিয়ায়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি। তৃতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

হালনাগাদ জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা এখন ২৮৬ মিলিয়ন, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ

নিউগিনি আবাসন প্রকল্পে ফের হামলার অভিযোগ

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম