Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৮ যাত্রী। সোমবার রাজ্যটির তেনকাসি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস কোভিলপট্টির দিকে রওনা দেয়। তেনকাসি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে বাস দুটিতে থাকা ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৮ জন। 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়াভাবে চলছিল। ধারণা করা হচ্ছে, কেসার বাস চালকের দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম