Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

নন্থাবুরি প্রদেশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই নারীকে। ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় ২ বছর শয্যাশায়ী ছিলেন ৬৫ বছর বয়সি চনথিরোট। রোববার হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ধরে নেন তিনি মারা গেছেন। পরে তাকে কফিনে ঢোকানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য চার ঘণ্টা দূরত্বের একটি মন্দিরে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কফিনের ভেতর থেকে শব্দ শোনা যায়। খুলে দেখা যায়, তিনি বেঁচে আছেন।

বিস্ময়কর ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ওই নারী ফিটসানুলোক প্রদেশের বাসিন্দা।

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার কফিন আনা হয় ব্যাংককের কাছে একটি মন্দিরে। সেখানে বিনা মূল্যে দরিদ্রদের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হয়।

কিন্তু সৎকারের প্রস্তুতি নেওয়ার সময় কফিনের ভেতর থেকে ক্ষীণ শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা কফিন খুলে বিস্মিত হয়ে যান। দেখেন ওই নারী থরথর করে কাঁপছেন আর মুখের সামনে থাকা মাছি তাড়াচ্ছেন। অবিশ্বাস্য দৃশ্যটি একটি ভিডিওতেও ধরা পড়েছে। ভিডিওতে হতবাক আত্মীয়দের ওই নারীকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


ওই নারীর ভাই মঙ্গকোল (৫৭) বলেন, তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই বোনের মৃত্যু-সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ করেছিলেন। তবে বোনকে জীবিত দেখতে পেয়ে তিনি খুব খুশি হয়েছেন।

মন্দিরের কর্মী থম্মানুন কফিনটি প্রধান হলের দিকে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ভেতর থেকে ক্ষীণকণ্ঠে সাহায্যের আকুতি শুনতে পান।

এরপর চনথিরোটকে চিকিৎসকদের কাছে নেওয়া হয়। চিকিৎসকেরা বলেন, ওই নারীর নিশ্বাস বন্ধ হয়ে যায়নি। তার রক্তে শর্করার মাত্রা এতটাই কমে গিয়েছিল যে পরিবার তাকে মৃত ধরে নিয়েছিল।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

থাইল্যান্ড ভ্রমণের যে ১০ নিয়ম অমান্য করলে হতে পারে জেল-জরিমানা

থাইল্যান্ড ভ্রমণের যে ১০ নিয়ম অমান্য করলে হতে পারে জেল-জরিমানা

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড

কম দামের ক্যাসিও ঘড়ি পরছেন থাই মন্ত্রী-আমলারা, কারণ কী

কম দামের ক্যাসিও ঘড়ি পরছেন থাই মন্ত্রী-আমলারা, কারণ কী

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম