Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

আবারো ভারত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এ সফর বাতিল করেন। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। 

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ–এর  বরাতে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলা। এতে অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে।

এর আগে খবর ছিল, চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বরতে নয়াদিল্লি সফর করবেন। তবে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরাইলি এই প্রধানমন্ত্রী।


এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরাইলে  ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন।

নেতানিয়াহুর সফরকে বিশ্বরাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই। গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টি প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল। তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরতে এই প্রচারণা চালানো হয়।

প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি গিয়েছিলেন ইসরাইল সফরে। সেটিই ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম