Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগান সীমান্ত ক্রসিং খুলে দিল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

আফগান সীমান্ত ক্রসিং খুলে দিল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত শহর তোরখামের কাছে আটকে থাকা যানবাহনের কাছে দাঁড়িয়ে আছেন একজন চা বিক্রেতা। ফাইল ছবি

Advertisement

প্রায় ২ মাস বন্ধ থাকার পর জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং ফের খুলে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন।  খবর ডনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে পাকিস্তানের এই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হলেও বাণিজ্য এখনও স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, ‘আফগান জনগণের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই’।

সাম্প্রতিক বছরগুলোতে পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।


ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

যার প্রেক্ষিতে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয় ইসলামাবাদ। ফলে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এতে আফগানিস্তানে খাদ্য ও ওষুধের সরবরাহে ঘাটতি দেখা দেয়।

গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

আরও পড়ুন

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম