Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউইয়র্কের গভর্নর

‘নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

‘নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল।ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। দীর্ঘদিন ধরেই তিনি ইসরাইল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাবের অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি নিয়ে ইসরাইলপন্থি হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি এ পরিকল্পনার সঙ্গে একমত নন এবং ‘নিউইয়র্ক সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই’।


মামদানি দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই তার ভিত্তি। কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই, উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে। আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধানসহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানোও অপরাধ হিসেবে গণ্য করে।

আইন বিশেষজ্ঞরাও বলেছেন, নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই।

মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন, তিনি নিউইয়র্ক সফরের পরিকল্পনায় অটুট। তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম