Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে জড়িত ২৯ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ইরানের সঙ্গে জড়িত ২৯ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজকে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের তেল ও তেলজাত পণ্য পরিবহনের অভিযোগে ২৯টি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।  এসব জাহাজের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল পরিবহন করা হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘোষিত এ নিষেধাজ্ঞার আওতায় এক মিশরীয় ব্যবসায়ীও রয়েছেন। তার মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে এই ২৯টি ট্যাংকারের মধ্যে সাতটির যোগসূত্র রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজকে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া সংশ্লিষ্ট আরও কয়েকটি শিপিং কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও প্রতিষ্ঠানগুলো সমুদ্রপথে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপৃরিশোধিত তেল ও তেলজাত পণ্য পরিবহনে জড়িত ছিল।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসন ইরানি অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য পরিবহনের অভিযোগে ১৮০টির বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে ট্যাংকার ট্র্যাকার্সসহ বিভিন্ন তেল রপ্তানি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান জোরদার হলেও দেশটির প্রধান ক্রেতা চীন বরং আরও বেশি ইরানি তেল আমদানি করছে, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

ইসরাইলি নেতা ইয়ার গোলান আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

ইরান ও ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাব, দাবি ট্রাম্পের

আরও পড়ুন

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম