Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লির বাসিন্দাকে ৬৯ গুলিতে হত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

দিল্লির বাসিন্দাকে ৬৯ গুলিতে হত্যা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

নিহত রতন লোহিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের রাজধানী দিল্লির আয়ানগরে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে চলমান দুই পরিবারের বিরোধের বলি হন তিনি। পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, নিহত রতন লোহিয়াকে মুহুর্মুহু গুলি চালিয়ে হত্যা করা হয়। তার শরীর থেকে মোট ৬৯টি গুলি বের করা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডে ‘কন্ট্রাক্ট কিলিং’-এর সম্ভাবনাও খতিয়ে দেখছে। ভারতীয় সংবাদমাধ্যমে সূত্র মতে, রতন লোহিয়াকে খুন করার জন্য ভারতের বাইরে অবস্থানরত গ্যাংস্টারদের চুক্তি দেওয়া হয়েছিল। 

দিল্লি পুলিশের তথ্যমতে, গত ৩০ নভেম্বর ভোরের দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে রতন লোহিয়া বাড়ির বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে এবং মুহুর্মুহু গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে ফাঁকা কার্তুজ এবং তিনটি তাজা গুলি উদ্ধার করে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন হামলাকারী আয়ানগরের সানডে মার্কেটের কাছে একটি গাড়িতে বসে রতনের জন্য অপেক্ষা করছিল। গাড়িটি ছিল কালো রঙের নিশান ম্যাগনাইট। ফুটেজ বিশ্লেষণে আরও জানা গেছে, গাড়িটির নম্বর প্লেট ইচ্ছাকৃতভাবে খুলে ফেলা হয়েছিল।

রতনের পরিবার অভিযোগ করেছে, রামবীর লোহিয়া ও তার আত্মীয়রা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। রামবীরের ছেলে অরুণের মৃত্যুর প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড চালানো হয়। গত ১৫ মে অরুণ নিজের গাড়িতে করে বাড়ি ফেরার সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে অরুণের মৃত্যু হয়। অরুণের মৃত্যুর ঘটনায় রতনের বড় ছেলে দীপককে গ্রেফতার করা হয়েছিল। 

রতনের মেয়ে এএনআইকে জানান, রামবীর দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দিয়ে আসছিল। তার বাবার সঙ্গে অন্য কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

যে পরিচয়ে হোটেলে ছিল তাজমীন, ভিডিও ফুটেজে যা পাওয়া গেল

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

তাজমীন হত্যাকাণ্ড: ঘাতক সুমন সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ড: ঘাতক সুমন সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ড: দানা বাঁধছে নতুন নতুন রহস্য

তাজমীন হত্যাকাণ্ড: দানা বাঁধছে নতুন নতুন রহস্য

মাঝআকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

মাঝআকাশে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে বিমানে আগুন!

আরও পড়ুন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম