Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তাইপে মেট্রো স্টেশনে ভয়াবহ হামলা, নিহত ৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

তাইপে মেট্রো স্টেশনে ভয়াবহ হামলা, নিহত ৪

তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে ভয়াবহ সহিংস হামলা। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে ভয়াবহ সহিংস হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাইপে মেইন স্টেশন ও ঝংশান স্টেশনে পৃথক সহিংস ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে তাইপে সিটি ফায়ার ডিপার্টমেন্ট।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই হামলাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। তবে এখনো হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারী মুখোশ ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একাধিক পেট্রোল বা ধোঁয়া তৈরির বোমা ছুড়ে মারেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী স্টেশনের ভেতরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং ধোঁয়ার ক্যানিস্টার নিক্ষেপ করেন। হামলাকারীকে আটকাতে গেলে এক ব্যক্তি নিহত হন। 

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি একটি ভবন থেকে লাফিয়ে পড়েন। পরে তিনি মারা যান। 

ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, মহাসড়ক ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, তাইওয়ানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে ২০১৪ সালে তাইপে মেট্রোতে এক হামলায় চারজন নিহত হন। ওই ঘটনার দায়ে অভিযুক্ত ব্যক্তির ২০১৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

বিস্ফোরণে ফের কাঁপল বিমানবন্দর রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম