Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম। শনিবার (১০ জানুয়ারি) এক এক্স পোস্টে তিনি এ কথা লেখেন। 

লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন 'ইরানকে আবারও মহান করে তুলুন', তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন—আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।’


যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন, ‘ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।’

এদিকে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে।

তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে।

সূত্র: ইরান ইন্টার‌ন্যাশনাল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগ গ্রিস-পানামার আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক

আরও পড়ুন

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

পশ্চিমবঙ্গে বাদপড়া ভোটারদের আপিল মুসলমান হলে আবেদনই খারিজ

মুসলমান হলে আবেদনই খারিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম