Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র-তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র-তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

সম্প্রতি তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল লক্ষ্য হলো শুল্ক কমানোর পাশাপাশি সেমিকন্ডাক্টর বা চিপ খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। 

এই চুক্তির অধীনে তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। মূলত বাণিজ্যিক ঘাটতি দূর করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য আনতেই এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের চিপ উৎপাদন ও বিনিয়োগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

চিপ উৎপাদন শিল্পে তাইওয়ানের আধিপত্য দীর্ঘকাল ধরে দেশটির জন্য একটি ‘সিলিকন শিল্ড’ বা সুরক্ষা কবজ হিসেবে কাজ করছে। এই সক্ষমতার কারণেই চীন থেকে সম্ভাব্য আক্রমণ বা অবরোধের মুখে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে আগ্রহী থাকে বলে মনে করা হয়। 

তবে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির একটি বড় অংশ যেন আমেরিকার ভেতরেই উৎপাদিত হয়। তাইওয়ানের অর্থমন্ত্রী কুং মিং-হসিন শুক্রবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই চুক্তির পরও তাইওয়ান বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে।

অনুমান করা হয় ২০৩০ সাল নাগাদ উন্নত এআই চিপ উৎপাদন ক্ষমতার প্রায় ৮৫ শতাংশ থাকবে তাইওয়ানের হাতে এবং ১৫ শতাংশ থাকবে যুক্তরাষ্ট্রে। ২০৩৬ সাল নাগাদ এই অনুপাত ৮০-২০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়লেও প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে তাইওয়ানের গুরুত্ব বজায় থাকবে। 

তবে এই বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই চুক্তির 'দৃঢ় বিরোধিতা' করছে, কারণ চীন তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে থাকে।

সূত্র: দ্য টাইমস্ অব ইসরাইল


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনের যুদ্ধাস্ত্রে লাগাম টানল স্টারলিংক, নেপথ্যে ট্রাম্প?

ইউক্রেনের যুদ্ধাস্ত্রে লাগাম টানল স্টারলিংক, নেপথ্যে ট্রাম্প?

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

আরও পড়ুন

সাপ্তাহিক ছুটি কোন দেশে কি বার

সাপ্তাহিক ছুটি কোন দেশে কি বার

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ২৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম