Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা

গাড়িতে থাকা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

Advertisement

পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (আপ) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে জলন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, লাকি ওবেরয় যখন গুরুদ্বারের বাইরে নিজের গাড়ি পার্ক করছিলেন, ঠিক তখনই দুই চাকার যানে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার শরীরে পাঁচটি গুলি লাগে। গুরুতর জগত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

একইভাবে বিজেপি এবং শিরোমণি আকালি দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিজেপি জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এবং আকালি দল নেতা বিক্রম সিং মজিথিয়া পাঞ্জাব সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ করেছেন যে রাজ্যটি এখন গ্যাংস্টারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানের ব্যর্থতার কারণেই দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের সাহস পাচ্ছে অপরাধীরা। পুরো এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম