Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুদানে সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

সুদানে সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত

সুদানি শিশু। ছবি: সংগৃহীত

Advertisement

সুদানে চলমান সংঘাতে চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বেশিরভাগই দেশের পশ্চিমাঞ্চলের করদোফান ও দারফুর অঞ্চলের বাসিন্দা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। 

ওই প্রতিবেদনে সংস্থাটি সুদানসহ পুরো অঞ্চলে শিশুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছে। এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে সুদানে অন্তত ২০ শিশু নিহত হয়েছে, যাদের অধিকাংশ করদোফান ও দারফুর রাজ্যে প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ সতর্ক করে জানায়, চলমান সংঘাতের কারণে সুদানে লাখ লাখ শিশু এখন জীবনরক্ষাকারী সহায়তা, সুরক্ষা এবং জরুরি সেবা পুনরুদ্ধারের তীব্র প্রয়োজনের মুখে রয়েছে।

সংস্থাটি আরও জানায়, উত্তর দারফুরের আল-ফাশের এবং করদোফানের কাদুগলি এলাকায় ইতোমধ্যে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি এলাকা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

সুদানের মোট ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যের প্রায় সবকটিই বর্তমানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে। তবে উত্তর দারফুরের কিছু অংশ এখনও সেনাবাহিনীর দখলে রয়েছে। দেশের বাকি ১৩টি রাজ্যের বেশিরভাগ এলাকা—দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলসহ রাজধানী খার্তুম—সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানি সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে এবং কোটি মানুষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কথার সময় বাবা-মায়ের মুখ স্পর্শ শিশুর, এর পেছনে থাকতে পারে যে কারণ

কথার সময় বাবা-মায়ের মুখ স্পর্শ শিশুর, এর পেছনে থাকতে পারে যে কারণ

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম