Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের দাবি অতিরঞ্জিত: মার্কিন গোয়েন্দা সংস্থা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পের দাবি অতিরঞ্জিত: মার্কিন গোয়েন্দা সংস্থা

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান শিগগিরই এমন একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তবে তথ্যটি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দ্বারা সমর্থিত নয়, বরং এটিকে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে—এমনটাই জানিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত তিনটি সূত্র।

এতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে ট্রাম্পের যুক্তির একটি অংশ নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার কংগ্রেসে দেওয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আমেরিকান জনগণের সামনে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, তেহরান এমন ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে যা শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে।

তবে দুটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের একটি অশ্রেণিবদ্ধ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি। ওই মূল্যায়নে বলা হয়েছিল, ইরান তাদের বিদ্যমান স্যাটেলাইট উৎক্ষেপণ যান (এসএলভি) থেকে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করতে ২০৩৫ সাল পর্যন্ত সময় নিতে পারে।

হোয়াইট হাউস এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে বড় হামলা যে কোনো সময়

ইরানে বড় হামলা যে কোনো সময়

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

আরও পড়ুন

যুক্তরাজ্য ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

স্বর্ণের দাম আরও বাড়ল

স্বর্ণের দাম আরও বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম