Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ইরানে বড় হামলা যে কোনো সময়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইরানে বড় হামলা যে কোনো সময়

ফাইল ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। জবাবে ইরানের পক্ষ থেকেও পালটা হামলার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলার বিষয় বিবেচনা করছে, যা রোববারই ঘটতে পারে।

তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনকে হয়তো চূড়ান্ত আঘাত হানতে হবে অথবা তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে হতে পারে। তবে ইরানের ভাষ্য, ভুল হিসাবের কারণে যুক্তরাষ্ট্র এখন কঠিন গোলকধাঁধায় পড়েছে। যেকোনো হামলা রুখে দিতে প্রস্তুত তেহরান, যা শত্রুর কল্পনার বাইরে। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। একই সঙ্গে হুথিরা সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দর যাত্রীদের এড়িয়ে চলার পরামর্শ দিয়ে সেগুলোকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসাবে ঘোষণা করেছে।

রোববার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ ফিরে আসার আশঙ্কার মধ্যেই দক্ষিণ বন্দর আব্বাস শহরের আকাশে একটি চালকবিহীন আকাশযান (ড্রোন) ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, কঠিন গোলকধাঁধায় আটকে পড়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়াশিংটনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে দায়ী করে তাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, যুদ্ধ শুরুর সময় থেকেই যুক্তরাষ্ট্র সমস্যার সমাধান না করে সবকিছু এলোমেলো করে দিয়েছে। তেহরানের চুক্তি স্বাক্ষরের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলেও তিনি মনে করেন।

সৌদি আরব জানিয়েছে, দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুজন আহত হয়েছেন। এর আগে দেশটি জানায়, হুথিরা তাদের দক্ষিণাঞ্চলের দিকে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার সবকটিই তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

ইরানে মার্কিন হামলার প্রস্তুতির ইঙ্গিত : দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেছেন, সাম্প্রতি ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে, শান্তি আলোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

আলজাজিরাকে তিনি বলেন, নানা ধরনের সংকেত ও ভঙ্গি দেখে মনে হচ্ছে, আমরা আরেকটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরাইল সফর করেছেন এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে।

এলমাসরি উল্লেখ করেন, খবর অনুযায়ী ওয়াশিংটন ওই অঞ্চলে তাদের কিছু কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটি থেকে লোক সরিয়ে নিচ্ছে। তিনি বলেন, এসব কিছু থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল শিগগির ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা করছে। একটি বড় আশঙ্কা হলো, এই নতুন সংঘাত আগের চেয়েও বেশি বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে।

ইরানে নতুন হামলার পরিকল্পনা সেন্টকমের : ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হিল’ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তদারককারী সংস্থা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের ওপর বিমান হামলার পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। তবে এর জন্য হোয়াইট হাউজের অনুমোদনের প্রয়োজন হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পরিকল্পনাবিদরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তুত রেখেছেন। প্রতিবেদনে ৩ নভেম্বরের মার্কিন মধ্যর্বর্তী নির্বাচনের পরবর্তী সম্ভাব্য হামলার বিষয়ে আলোকপাত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র হয়তো রোববারই হামলা চালাতে পারে। একই সঙ্গে তিনি তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও খোলা রেখেছেন।

হুথিদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত : সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা দেশটির দক্ষিণাঞ্চলের দিকে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তা তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি এক এক্স পোস্টে জানিয়েছেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

আরও যা বললেন ট্রাম্প : জর্জিয়ায় একটি নির্বাচনি প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কার সঙ্গে আলোচনা করা উচিত তা বোঝার জন্য ‘ইরানি নেতাদের হত্যা করা’ বন্ধ করা প্রয়োজন।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলে তেহরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

ট্রাম্পের দাবি, ‘ইরানের কোনো বিমান নেই, কোনো জাহাজ নেই, কিছুই নেই। এমনকি তাদের কোনো নেতাও নেই। প্রথম সারির নেতা নেই, দ্বিতীয় সারির নেতাও নেই।’ তিনি বলেন, আমি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি বারাক ওবামার করা ‘ইরান পারমাণবিক চুক্তি’ বাতিল করেছি। এটি ইরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত করছিল।

এই অঞ্চলে ‘আর কিছুই আগের মতো থাকবে না’- ইরানের পররাষ্ট্রমন্ত্রী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, গত দেড় বছরের সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় বা সন্ধিক্ষণ তৈরি হয়েছে। এখন এই অঞ্চলে আর কিছুই আগের মতো থাকবে না। তেহরানে নিজের মন্ত্রণালয়ের ‘ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এ বক্তব্য দিচ্ছিলেন তিনি।

আরাঘচি বলেন, ইরান মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা উচিত এবং তা হতে হবে আঞ্চলিক দেশগুলোর নিজেদের প্রচেষ্টায়-কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই।

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কারও জন্যই শান্তি বা নিরাপত্তা বয়ে আনতে পারেনি। বরং, এগুলো উলটো নিরাপত্তাহীনতার উৎস হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এই অঞ্চলে যুদ্ধংদেহী মনোভাব উসকে দেওয়ার পেছনে একমাত্র ইন্ধনদাতা হলো ইসরাইল। হরমুজ প্রণালির ব্যবস্থাপনাও আর আগের মতো থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

বিশ্বজুড়ে ইমেজ সংকট প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

আরও পড়ুন

বিশ্বজুড়ে ইমেজ সংকট প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী ২৫০ কোটি ডলারের ঋণচুক্তির সম্ভাবনা

২৫০ কোটি ডলারের ঋণচুক্তির সম্ভাবনা

স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের একলা চলো নীতিতে জোটে অসন্তোষ

জামায়াতের একলা চলো নীতিতে জোটে অসন্তোষ

অগ্নিগর্ভ ফ্রান্স, পুড়ছে ইউরোপ

অগ্নিগর্ভ ফ্রান্স, পুড়ছে ইউরোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম