ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
ইরানে বসবাসরত নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আজ শুক্রবার (৬ মার্চ) থেকেই শুরু করছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ শাখার একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে হেনি হামিদা জানান, আজ থেকে পর্যায়ক্রমে এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপের এই কার্যক্রম সম্পন্ন করা হবে আজারবাইজান হয়ে। তিনি আরও জানান, প্রথম দফায় ৩২ জন ইন্দোনেশীয় নাগরিকের একটি দল আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে মোট ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক অবস্থান করছেন, যাদের একটি বড় অংশই কোয়ম শহরের শিক্ষার্থী।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখের মতো ইন্দোনেশীয় নাগরিক বসবাস করছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত অঞ্চলের অন্যান্য দেশ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
সূত্র: আলজাজিরা।

