Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি কুর্দি বাহিনীকে উৎসাহ দিয়েছেন ট্রাম্প।

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার মধ্যেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি কুর্দি বাহিনীকে উৎসাহ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় খুব শিগগিরই নতুন উদ্যোগ ও অস্ত্র মোতায়েন করা হবে।

শুক্রবার (৬ মার্চ) ইসরাইল জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বৃহৎ পরিসরের নতুন হামলা শুরু করেছে। এর পাশাপাশি ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে।

কাতার কর্তৃপক্ষ জানায়, ইরান রাতের আঁধারে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের দিল্লিতে আয়োজিত ‘রাইসিনা ডায়ালগস’ সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, এটি ইরানের জন্য অস্তিত্বের লড়াই এবং যেখানে থেকেই মার্কিন হামলা আসবে, সেখানেই জবাব দিতে বাধ্য হবে তেহরান।

ইরাকি কুর্দি বাহিনী ইরানে প্রবেশ করে হামলা চালাতে পারে— এমন সম্ভাবনার বিষয়ে ট্রাম্প বলেন, যদি তারা এটা করতে চায়, সেটা খুবই ভালো হবে। আমি অবশ্যই এর পক্ষে।    

এদিকে গত সপ্তাহে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রেরও ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক লক্ষ্য বাড়াচ্ছে না। তাদের মূল উদ্দেশ্য হলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া।

লেবাননের ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহ ইসরাইলি নাগরিকদের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলো খালি করার সতর্কবার্তা দিয়েছে।

সাত দিনের এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। নিহতদের মধ্যে একটি স্কুলে হামলায় ১৭৫ জন শিক্ষার্থী ও কর্মীও রয়েছেন।

অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন আরও ৭৭ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম