Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত তীব্র

লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৯ এএম

লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

এক সপ্তাহে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার জনে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জেরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘাত শুরু হওয়ার পর লেবাননে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ রোববার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার জনে। গত সোমবার থেকে লেবাননে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এ নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ২৮ জন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এদিকে ইসরাইল লেবাননে তাদের আগ্রাসন আরও বিস্তৃত করেছে এবং প্রথমবারের মতো রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলেও হামলা চালিয়েছে। এতে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। গত এক সপ্তাহে লেবাননে এ সংঘাতে মোট ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ শিশু, ৪২ নারী এবং ৯ জন উদ্ধারকর্মী রয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (৮ মার্চ) ভোরে একটি ইসরাইলি ড্রোন সমুদ্রতীরবর্তী এলাকা রাউশের একটি হোটেলে হামলা চালায়। 

এ এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং সাম্প্রতিক সময়ে লড়াই থেকে পালিয়ে আসা হাজারো বাস্তুচ্যুত লেবানিজও এখানে আশ্রয় নিয়েছিলেন।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, এ হামলায় ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশি শাখা কুদস ফোর্সের পাঁচজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, ‘কুদস ফোর্সের লেবানন কর্পসের কমান্ডাররা ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিল।’

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা

আরও পড়ুন

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

দক্ষিণ আফ্রিকায় গণবিক্ষোভ ও মেনস মার্চের ডাক

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম