Logo
Logo
×

আন্তর্জাতিক

গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে রাশিয়ার সহায়তার ব্যাপারে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে রাশিয়ার সহায়তার ব্যাপারে যা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে চলমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সম্ভবত’ ইরানকে কিছুটা সহায়তা করছেন। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে রুশ সহায়তার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, তার ধারণা পুতিন হয়তো তেহরানকে ‘সামান্য’ সাহায্য করছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার এই অবস্থানের পেছনে একটি পালটা যুক্তিও তুলে ধরেন।

ট্রাম্পের মতে, পুতিন ‘সম্ভবত’ মনে করেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেভাবে সাহায্য করছে, রাশিয়ার ইরানকে সাহায্য করাটাও অনেকটা তেমনই একটি পালটা পদক্ষেপ।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে কেবল রাশিয়া নয়, চীনের মতো বিশ্বশক্তিগুলোও একই ধরনের সমীকরণ মাথায় রেখে কাজ করে। তারা হয়তো মনে করে যে যুক্তরাষ্ট্র যেহেতু বিভিন্ন পক্ষকে সহায়তা দিচ্ছে, তাই তারাও তাদের মিত্রদের একই উপায়ে সমর্থন দিতে পারে। এই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন সংবাদমাধ্যমগুলো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো সম্ভবত মার্কিন রণতরি এবং যুদ্ধবিমানের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তেহরানের কাছে হস্তান্তর করেছে, যাতে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে পারে।

যদিও ট্রাম্প একে কেবল 'সামান্য সহায়তা' হিসেবে দেখছেন, তবে পেন্টাগন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম