ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আরাদে আহত ৮০
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের দক্ষিণের শহর আরাদে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, হামলার জায়গা থেকে ৮০ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে। সোরোকা হাসপাতালের পরিচালক এই সংখ্যা নিশ্চিত করেছেন বলে ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে।
ইসরাইলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে, 'প্যারামেডিকরা ৫৯ জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন এবং ডজন ডজন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন।'
সংস্থাটি আরও জানিয়েছে, 'এদের মধ্যে ৬ জন গুরুতর, ১৩ জন মাঝারি এবং ৪০ জন হালকা আঘাতে আক্রান্ত।'
ইসরাইলের জরুরি সেবা দলগুলো শুরুতে আরাদ এলাকায় প্রায় ৩০ জনকে চিকিৎসা দিচ্ছিল বলে জানা গিয়েছিল। পরে আহতের সংখ্যা বেড়ে ৫৯ এবং সর্বশেষ ৮০-তে দাঁড়িয়েছে।
