Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের আহ্বান মাহাথির মোহাম্মদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

যুদ্ধ বন্ধের আহ্বান মাহাথির মোহাম্মদের

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুদ্ধরত উভয় পক্ষকে আলোচনার আহ্বানও জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমি সবসময়ই যুদ্ধের বিরুদ্ধে। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষ হত্যা—এটা আমি মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা, ব্যাপক প্রাণহানি। দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মেটাতে এখনও কীভাবে যুদ্ধকে গ্রহণযোগ্য সমাধান হিসেবে ধরা হয়, তা সত্যিই অবিশ্বাস্য। ‘

তিনি আরও লেখেন,  ‘আরও অবাক লাগে যখন দেখি, সমস্যার সমাধানের অন্য পথও আছে—যেগুলো কম প্রাণঘাতী, কম ধ্বংসাত্মক। সেই পথগুলোর খরচও অনেক কম। ‘

‘সেই অন্য পথগুলো কী? মানুষ চিন্তা করার ক্ষমতা নিয়ে জন্মেছে। এই পথগুলোর মধ্যে রয়েছে আলোচনা, মধ্যস্থতা বা আইনের আশ্রয় নেওয়া। চিন্তা করার ক্ষমতা ব্যবহার করে মানুষ সহজেই বিভিন্ন সমাধানের ভালো-মন্দ বিচার করতে পারে।’


মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, ‘স্পষ্টভাবে বলা যায়, শান্তিপূর্ণ আলোচনাই বিরোধ মেটানোর সবচেয়ে ভালো উপায়। ‘

সবশেষে পোস্টে মাহাথির মোহাম্মদ লেখেন, ‘যুদ্ধ বন্ধ হোক।’

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

আরও পড়ুন

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম