Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় যুদ্ধবিরতি: চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র উপায় যুদ্ধবিরতি: চীন

ওয়াং ই। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের বর্তমান সংকট নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে তিনি স্পষ্ট করেছেন, এই অঞ্চলে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার জন্য একটি টেকসই যুদ্ধবিরতিই একমাত্র মৌলিক সমাধান।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের পরিপ্রেক্ষিতে ওয়াং ই বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, বিচ্ছিন্ন কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং সংঘাত বন্ধের মাধ্যমেই হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা কাটানো সম্ভব। 

দুই পররাষ্ট্রমন্ত্রীর এই আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনতে কূটনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম