Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌযান ডুবে বাংলাদেশিসহ ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

ভূমধ্যসাগরে নৌযান ডুবে বাংলাদেশিসহ ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোন-এলাকায় ডুবে যায়। ছবি: সংগৃহীত

Advertisement

ভূমধ্যসাগরে একটি নৌযান ডুবে অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এদেরে মধ্যে বাংলাদেশিও রয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।  খবর আনাদোলুর। 

পোস্টে বলা হয়েছে, ‘শনিবার বিকেলে একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোন-এলাকায় ডুবে গেছে। এই এলাকাটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। নৌযানটি লিবিয়ার তাজাউর (উপকূলীয় শহর) থেকে রওনা হয়েছিল এবং মোট ১০৫ যাত্রী ছিলেন সেটিতে। এই যাত্রীদের মধ্যে শিশু, নারী, পুরুষ— সবাই ছিলেন। নৌযানটি লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলের খনি বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবেছে।’

ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে বৌরি অয়েলফিল্ডের দূরত্ব ১২২ কিলোমিটার। ডুবে যাওয়া নৌযানটি থেকে ৩৪ জনকে জীবিত অবস্থায় এবং ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশ এবং জীবিত যাত্রীদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান।

এক্সবার্তায় নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের উদ্দেশে শোক জানানোর পাশাপশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে এসএসএইচ। 

এদিকে জীবিত যাত্রীদের বরাত দিয়ে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা আনসা নিউজ জানিয়েছে, নৌযানটিতে মোট ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন এবং কোস্ট গার্ডের পেট্রোলিং নৌযান আসার আগ পর্যন্ত ৮০ জন সাগরে ডুবে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৫১ হাজার অভিবাসী আটক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৫১ হাজার অভিবাসী আটক

আরও পড়ুন

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম