Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

Advertisement

একটি হিন্দু ধর্মীয় সংগঠনের পরিদর্শনের সময় নারী কর্মীদের সরিয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়ার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ার পরিচালনা করা কোম্পানির প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি। ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা প্যাট্রিক চলতি বছরের শেষেই পদ ছাড়বেন। 

চলতি মাসের শুরুর দিকে বিএপিএস নামের একটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদল প্যারিসের আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে প্রতিনিধিদলটি নারীদের সঙ্গে মেলামেশা সীমিত রাখার অনুরোধ জানিয়েছিল। আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানি এসইটিই জানায়, এই শর্ত মেনে নেওয়া তাদের ভুল ছিল। তদন্তে দেখা গেছে, প্রশাসনিক ত্রুটির কারণে নারী কর্মীদের অপমানজনকভাবে তাদের কর্মস্থল থেকে সরিয়ে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। 

এই ঘটনার প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকায় টাওয়ার বন্ধ রাখতে হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র নিন্দা ও তদন্ত শুরু হয়। পরবর্তীতে বিএপিএস এই ঘটনায় দুঃখ প্রকাশ করে। তবে সমালোচকরা আধুনিক যুগে ধর্মীয় প্রথার নামে নারীদের দূরে সরিয়ে রাখাকে বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। 

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

ফ্রান্সে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে প্রবাসীদের সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়

ফ্রান্সে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে প্রবাসীদের সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ

ফরাসি রাষ্ট্রদূত ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জ্বালানি তেল নিয়ে যে বার্তা দিলেন ম্যাক্রোঁ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জ্বালানি তেল নিয়ে যে বার্তা দিলেন ম্যাক্রোঁ

আরও পড়ুন

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম