Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জ্বালানি তেল নিয়ে যে বার্তা দিলেন ম্যাক্রোঁ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জ্বালানি তেল নিয়ে যে বার্তা দিলেন ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি  বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার বার্তা দেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

এক্স পোস্টে ম্যাক্রোঁ জানান, নিউইয়র্কে পৌঁছানোর পর তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।


তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করে জ্বালানি বাজারে উত্তেজনা কমাতে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, জ্বালানি অবকাঠামো এবং ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধে একটি সাময়িক বিরতি নিশ্চিত করতে তারা যৌথভাবে কাজ করবেন।


ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘বেসামরিক জনগণকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির শর্ত নিয়ে যত দ্রুত সম্ভব একটি অর্থবহ আলোচনা শুরু করতে হবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম