Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অবৈধ পথে ইউরোপ যাত্রায় কঠোর সতর্কবার্তা আয়েবা’র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

অবৈধ পথে ইউরোপ যাত্রায় কঠোর সতর্কবার্তা আয়েবা’র

অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা ‘অত্যন্ত বিপজ্জনক, অনিরাপদ এবং প্রাণঘাতী’। সংগৃহীত ছবি

Advertisement

ভূমধ্যসাগরে সাম্প্রতিক নৌকাডুবিতে ১৮ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। সংগঠনটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের ঝুঁকি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব কাজি এনায়েত উল্লাহ বলেন, মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা ‘অত্যন্ত বিপজ্জনক, অনিরাপদ এবং প্রাণঘাতী’।

তিনি সকলকে এ ধরনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।

আয়েবা জানায়, বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অনিয়মিতভাবে প্রবেশকারীদের যাচাই-বাছাই শেষে যারা রাজনৈতিক আশ্রয়ের অযোগ্য, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ফ্রান্স বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে ঘোষণা করায় আশ্রয় পাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে।

এ প্রেক্ষাপটে, বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে আয়েবা। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে সতর্কতার পাশাপাশি ইতিবাচক দিকও তুলে ধরেছে আয়েবা। সংগঠনটির মতে, ইউরোপে এখনো দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে—বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নির্মাণকর্মী, নার্স ও হসপিটালিটি খাতে। তাই বৈধ পথে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ যাওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়েবা জানায়, তারা ইতোমধ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজে ভূমিকা রাখছে এবং এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

রেমিট্যান্সের হিসাব আছে, প্রবাসীর জীবনের হিসাব কোথায়?

রেমিট্যান্সের হিসাব আছে, প্রবাসীর জীবনের হিসাব কোথায়?

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ

ফরাসি রাষ্ট্রদূত ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ

ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত

ইউরোপের কোন দেশে জ্বালানি তেলের দাম কত

আরও পড়ুন

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

টাইমস র‌্যাঙ্কিং সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

সেরা ১ হাজারে ভারতের ৪০, পাকিস্তানের ২২ ও বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম