Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী

দীপক কুমার শাহ। ছবি: সংগৃহীত

Advertisement

নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।মন্ত্রী দীপক কুমার শাহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। 

অভিযোগ রয়েছে, তিনি তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখার জন্য নিজের দাপ্তরিক প্রভাব খাটিয়েছেন, যেখানে ওই পদটি দীর্ঘ সময় ধরে কার্যত নিষ্ক্রিয় ছিল। এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করছে দলটি। দলের গঠনতন্ত্রের ২৫ (৪) (ক) এবং ৬৯ নম্বর ধারার অধীনে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে আরএসপি তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে দলের সুপারিশ অনুযায়ী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ও এই গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সাথে না দেখার অভিযোগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস ও গবেষণা উপদেষ্টা দীপা দাহাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দলের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নেপালের বর্তমান সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল।

সূত্র: কাঠমাণ্ডু পোস্ট।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

নেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় নেপালের দুই নির্বাচন কমিশনার

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্ম্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

‘কিডনি আবার গজাবে’ বলে ফাঁদ, দালালদের দৌরাত্ম্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

আরও পড়ুন

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

মক্কা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে ইরান?

মক্কা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে ইরান?

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম