Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর

Advertisement

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরিকাঘাতে দুই ইহুদি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ইহুদি ধর্মাবলম্বীদের ওপর হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে স্থানীয় ইহুদি নিরাপত্তা সংস্থা ‘শমরিম’।

সংস্থাটি জানায়, তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ইলেকট্রিক গান বা ‘টেজার’ ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। লন্ডনের মেয়র সাদিক খান এ গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। সম্প্রতি এমন অপরাধ আমরা বড্ড বেশি দেখছি’।

স্থানীয় বাসিন্দা গেডাল ওয়াইনবার্গ জানান, তার বাড়ির ঠিক সামনেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। তিনি বলেন, একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে গোল্ডার্স গ্রিন রোডের দোকানের সামনে এবং অন্যটি পাশের একটি সড়কের সিনাগগের (ইহুদি উপাসনালয়) সামনে। এলাকাটি বর্তমানে পুলিশ ঘিরে রেখেছে এবং সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিবিসি নিউজ নিশ্চিত করেছে যে, হামলায় আহত দুই ব্যক্তিই ইহুদি এবং তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ‘হাতজোলা’ নামের একটি ইহুদি জরুরি সেবা সংস্থা তাদের চিকিৎসা দিচ্ছে। উল্লেখ্য, গত মাসেই এ এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই সংস্থার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়েছিল।

ফিনচলে ও গোল্ডার্স গ্রিনের এমপি সারাহ স্যাকম্যান এ ঘটনাকে ‘অসহনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ব্রিটিশ ইহুদিদের ওপর হামলা মানে খোদ ব্রিটেনের ওপরই হামলা’। তিনি এ পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছেন।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

লন্ডনে গত এক মাস ধরে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিক বিদ্বেষমূলক হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লন্ডনে শফিকুল ইসলামের সম্মানে দিরাইবাসীর প্রীতিভোজ

লন্ডনে শফিকুল ইসলামের সম্মানে দিরাইবাসীর প্রীতিভোজ

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

সৌদির বিরুদ্ধে হুথিদের সহায়তা করছে আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

৭৩ বছর পর আবারও গণকবরের প্রস্তুতি, কীসের আশঙ্কায় যুক্তরাষ্ট্র?

‘তার চেহারা খুব একটা পছন্দ নয়’

‘তার চেহারা খুব একটা পছন্দ নয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম