Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম

জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ট্রাম্পের

জার্মানিতে বর্তমানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে। ছবি: সংগৃহীত

Advertisement

জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য ‘পর্যালোচনা ও বিশ্লেষণ’ করছে যুক্তরাষ্ট্র।  দেশটির  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।  খবর আল জাজিরার। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে তার উত্তেজনা বাড়ছে। মেরৎস অভিযোগ করেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে—এ মন্তব্যের পরই ট্রাম্প তার সমালোচনা করেন।


এ ছাড়া, ট্রাম্প বারবার জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন, কারণ তারা যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত ইরান যুদ্ধকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না। বিশেষ করে, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার জন্য নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, জার্মানি যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটি। বর্তমানে সেখানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম