Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:০৩ পিএম

‘ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

ফাইল ছবি

Advertisement

ইরান যুদ্ধ এরই মধ্যে ‘শেষ হয়ে গেছে’ বলে দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে ভেতরে ভেতরে ঠিকই হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো, একটি সামরিক হামলার পরিকল্পনা এখনও হাতে আছে।’ তিনি আরও বলেছেন, এটি ‘গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে।’

ব্লুমেন্থাল বলেছেন, ‘আমি আরও বিস্তারিত বলতে পারছি না, কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি গোপনীয় পরিবেশে হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি না এটি কখন হবে। কিন্তু এটি একটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে হাতে আছে।’

তিনি আরও বলেছেন, ‘এর সঙ্গে যুক্ত সামরিক নেতারা অনেকদিন ধরেই এ বিষয়ে কথা বলে আসছেন। সে কারণে এই বিষয়টা মোটেও অবাক করার মতো কিছু নয়।'

এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শোনার কথা ছিল। ইরানকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন।

এদিকে ইরানও নমনীয়তার কোনো আভাসই দিচ্ছে না। যার ফলে বিষয়টি এখনও অমীমাংসিতই রয়ে গেছে। সঙ্গে সঙ্গে নতুন হামলার শঙ্কাও বাড়ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম