Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:২৩ এএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। যদিও, সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে।

ফলে আজ ২৯৩ আসনের ফল গণনা করা হচ্ছে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।


পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা-মাটি-মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল।

এদিকে ২০১৬ থেকে রাজনৈতিক উত্থানের সূচকে পা রাখা বিজেপিও ২০২১ সালে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের ভোটের হার বাড়ায়। আর ক্রমশ দুর্বল হতে শুরু করে বাম-কংগ্রেস শিবির।

বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যাই হোক না কেন, গোটা দেশের নজর সোমবারের ইভিএমের দিকেই। কারণ এদিনই জানা যাবে, রাজ্যটিতে মমতার মা-মাটি-মানুষ সরকারের প্রত্যাবর্তন, না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদির বিজেপির উত্থান হবে। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আসামে এবারও গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আসল চিত্র জানা যাবে ইভিএমের ফল থেকেই। তামিলনাড়ুতেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেজিনগরের ভোটে কাঁদলেন হুমায়ুন, রাজনীতি ছাড়ার ইঙ্গিত

রেজিনগরের ভোটে কাঁদলেন হুমায়ুন, রাজনীতি ছাড়ার ইঙ্গিত

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আম্মা, পানির মতো শব্দ

পশ্চিমবঙ্গে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আম্মা, পানির মতো শব্দ

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

দক্ষিণের গণ্ডি পেরিয়ে এবার বাংলায়, ভোটের ময়দানে নামছে বিজয়ের দল

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম