Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিতভাবে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে এ অঞ্চলে যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে, তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়ায় বেইজিংয়ের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘকালীন নীতি এবং যুদ্ধের সকল পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় চীন নিজেকে একজন নির্ভরযোগ্য কূটনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে বেইজিংয়ের এই ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে আরাগচির এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান

আরও পড়ুন

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম