Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল, শপথ সোমবার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৫৮ এএম

কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কেসি বেনুগোপাল, শপথ সোমবার

কেসি বেনুগোপাল। ছবি: সংগৃহীত

Advertisement

আরও পড়ুন
আরও পড়ুন

ভারতের কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেনুগোপাল। আগামী সপ্তাহে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।  সুত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন মতে, আজ শুক্রবার দলীয় পর্যবেক্ষক অজয় মাকেন এবং মুকুল ওয়াসনিক দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে একটি প্রতিবেদন জমা দেন। তাতে মাকেন ও ওয়াসনিক জানিয়েছেন, নবনির্বাচিত বিধায়ক, জোটসঙ্গী এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে চায়।


বেনুগোপাল ছাড়াও সম্ভাব্য নামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসান এবং অভিজ্ঞ নেতা রমেশ চেন্নিথালা। তবে ৬৩ বছর বয়সি বেনুগোপালই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আলাপ্পুঝা লোকসভা আসনের সাংসদ। মুখ্যমন্ত্রী হলে তাকে সেই সংসদ সদস্য পদ ছাড়তে হবে।

দলীয় কর্মীরা প্রকাশ্যেই বেনুগোপালকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)–এর জয়ের ‘মূল কারিগর’ হিসেবে তুলে ধরছেন। কংগ্রেস ও এর যুব সংগঠনের কার্যালয়ের বাইরে তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে পোস্টারও লাগানো হয়েছে।

শপথ সোমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া তামিলনাড়ুতে সরকার গঠনের চেষ্টায় এগিয়ে থাকা রাজনীতিক থালাপতি বিজয়ও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

রাহুলের পর শশী থারুরের হুঙ্কার, ‘সরকারের পতন হবে’

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

মোদি সরকারের ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!

মোদি সরকারের ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম