Logo
Logo
×

Advertisement

ভারত

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি।

দলটির অভিযোগ, শুক্রবার (৯ অক্টোবর) রাতে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল। খবর আনন্দবাজার পত্রিকার।

বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার (১০ অক্টোবর) বলেন, ‘রাহুল গান্ধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের বক্তব্য নিজের সুবিধামতো ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এবার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার বানাতে সক্রিয় হয়েছেন।’

‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে’ অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শুক্রবার রাত ৮টায় সময় দিয়েছিলেন রাষ্ট্রপতি। ‘ইন্ডিয়ার’ প্রতিনিধিদলে রাহুল ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডির তেজস্বী যাদব ও মনোজ ঝা, এনসিপির (শরদ পওয়ার) সুপ্রিয়া সুলে, দলিত সংগঠন ভিসিকের থোল তিরুমালব্যন এবং সমাজবাদী পার্টির রাজীব রায় ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাহুল-মমতারা দাবি করেছিলেন, ভোটচুরির অভিযোগ উড়িয়ে দেননি রাষ্ট্রপতি। বরং মন দিয়ে তাদের কথা শুনেছেন। শুধু তা-ই নয়, অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণও চেয়েছেন রাষ্ট্রপতি। 

রাহুল বলেন, ‘আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন।’ 

কংগ্রেস নেতার দাবি, রাষ্ট্রপতি তাদের বক্তব্য কখনোই অস্বীকার করেননি। রাহুলের ভাষ্য, ‘আমরা যা বলেছি, সব শুনেছেন রাষ্ট্রপতি। আমাদের বক্তব্যে পাল্টা কোনো যুক্তি দেননি। ভোটচুরির প্রমাণ আমাদের জমা করতে হবে। আমরা সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করব। তাকেও স্মারকলিপি দেব।’

বিজেপি মুখপাত্র সুধাংশু বলেন, ‘রাহুল মিথ্যাচার করছেন। সব সীমা লঙ্ঘন করেছেন। গত কয়েক দিন ধরে তার নেতৃত্বে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ভিত্তিহীন বিক্ষোভ প্রদর্শন করছেন! রাষ্ট্রপতি বিরোধীদের দাবি মেনে নিয়েছেন, এমন উদ্ভট দাবিও তোলা হচ্ছে!’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

আদালতের নির্দেশের পরও অচল দিল্লির গণপরিবহন, ভোগান্তিতে যাত্রীরা

আদালতের নির্দেশের পরও অচল দিল্লির গণপরিবহন, ভোগান্তিতে যাত্রীরা

কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

আন্দোলনকারীরা কেন ভারতের সিইসির পদত্যাগ চাইছেন?

আন্দোলনকারীরা কেন ভারতের সিইসির পদত্যাগ চাইছেন?

আরও পড়ুন

‘এখনই সময় দিল্লিকে নেপাল ও বাংলাদেশের মতো করে তোলার’

‘এখনই সময় দিল্লিকে নেপাল ও বাংলাদেশের মতো করে তোলার’

আপনি এত ভয় পাচ্ছেন কেন? —মমতাকে আটকের পর মোদিকে তোপ তৃণমূলের

আপনি এত ভয় পাচ্ছেন কেন? —মমতাকে আটকের পর মোদিকে তোপ তৃণমূলের

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম