Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিল পাস তাইওয়ানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৫৬ পিএম

অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিল পাস তাইওয়ানের

পার্লামেন্টে ২৫ বিলিয়ন মার্কিন ডলার বিশেষ প্রতিরক্ষা বাজেট পাস করা হয়। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ানের পার্লামেন্ট। তবে সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার তুলনায় অনেক কম বরাদ্দ অনুমোদন পেয়েছে।

শুক্রবার (৮ মে) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির পার্লামেন্টে ২৫ বিলিয়ন মার্কিন ডলার বিশেষ প্রতিরক্ষা বাজেট পাস করা হয়। এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ-প্রোপেল্ড হাউইটজার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি-আর্মার মিসাইল।


তাইওয়ান সরকারের প্রস্তাবিত বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার পাশাপাশি দেশীয়ভাবে তৈরি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগের পরিকল্পনা ছিল। এর লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম