Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা, ‘আমরা স্বাধীন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা, ‘আমরা স্বাধীন’

ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মাথায় তাইওয়ান নিজেদেরকে  ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সতর্কবার্তায় গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়।

তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান-যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্ত্র বিক্রির বিষয়টি কেবল ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’-এ স্পষ্টভাবে উল্লেখ করা একটি মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতিই নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা।

তাইওয়ানের এই বক্তব্য এমন সময়ে এলো যার ঠিক একদিন আগেই বেইজিং সফর শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছিলেন, যেন যুক্তরাষ্ট্র এই স্বশাসিত দ্বীপটিকে কোনো সমর্থন না দেয়। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

আরও পড়ুন

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম