Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

অমিত শাহ ও রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট বাঁচাও’ আন্দোলনকে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের দেরাদুনে এক জনসভায় তিনি স্পষ্ট বলেন, রাহুল গান্ধীর এই অভিযান বাস্তবে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করারই একটি কৌশল। একই সঙ্গে উত্তরাখণ্ডসহ পুরো ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়ার পক্ষে জোরালো দাবি জানান তিনি।

জনসভায় অমিত শাহ প্রশ্ন তোলেন, যারা অবৈধভাবে ভারতে ঢুকেছে, তাদের পবিত্র এই ভূমি ও দেশ থেকে বের করে দেওয়া উচিত কি না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তরাখণ্ডে মুসলিম জনমিতির পরিবর্তন ও বহিরাগতদের বসতি স্থাপন নিয়ে বিজেপির প্রচারের মধ্যেই অমিত শাহের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

কংগ্রেসের বিরুদ্ধে তোষণ রাজনীতির তোপ দেগে শাহ অভিযোগ করেন, কংগ্রেস শুক্রবারের নামাজের জন্য ছুটির প্রস্তাব দিয়েছিল এবং রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছিল। তিনি দাবি করেন, কংগ্রেস সরকারের আমলেই এমন নীতি নেওয়া হয়েছিল যা দেশে অবৈধ অনুপ্রবেশ ও জনবিন্যাস বদলে উৎসাহ জোগায়, তবে বিজেপি ক্ষমতায় আসার পরই এই ধারা বন্ধ করা সম্ভব হয়েছে।

উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন ও উধম সিং নগরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বেশ কিছু দিন ধরেই বিজেপি সরব রয়েছে। দলটির দাবি, অন্য রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে মানুষ আসার কারণে স্থানীয় জনবিন্যাস ও ব্যবসাবাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে।

সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই উত্তরাখণ্ডের জনসভা থেকে অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ ও তোষণনীতির ইস্যুগুলো সামনে এনে বিজেপি নিজেদের পুরনো রাজনৈতিক কৌশলকেই আরও ধারালো করল। উন্নয়নমূলক প্রচারের পাশাপাশি ধর্মীয় ও জাতীয়তাবাদী হাওয়া তুলে হিন্দু ভোটারদের এক ছাতার নিচে আনাই এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের প্রধান লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

আরও পড়ুন

বলসোনারো ‘কুফা’, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প: লুলার তির্যক খোঁচা

বলসোনারো ‘কুফা’, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প: লুলার তির্যক খোঁচা

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন শাহ

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম