Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরাইলি নিরাপত্তা মন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০৪ পিএম

লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরাইলি নিরাপত্তা মন্ত্রীর

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইতামার বেন-গভির। ছবি: সংগৃহীত

Advertisement

গত সপ্তাহে লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা মানতে নারাজ ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। লেবাননে আবারও পুরোদমে ‘তীব্র যুদ্ধ’ শুরু করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। 

বিশেষ করে হিজবুল্লাহর ড্রোন হামলার মুখে ইসরাইলের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই কট্টরপন্থী নেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেন-গভির লেখেন, বিস্ফোরক ড্রোনের এই বাস্তবতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া নিষিদ্ধ। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাপ দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া যে আমরা লেবাননে আবারও যুদ্ধে ফিরছি। 

ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের লেবাননের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, বৈরুতের দাহিয়াহ অঞ্চল দখল করতে হবে এবং একটি তীব্র ও পুরোদস্তুর যুদ্ধে প্রত্যাবর্তন করতে হবে।

মূলত চলমান সংঘাতে হিজবুল্লাহর ব্যবহৃত সস্তা ও প্রযুক্তিসম্পন্ন ড্রোনগুলো প্রতিনিয়ত ইসরাইলের অত্যাধুনিক রাডার ফাঁকি দিয়ে আকাশসীমায় প্রবেশ করছে। এই ড্রোন অনুপ্রবেশের ঘটনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেন-গভির যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করে লেবাননের ওপর সামরিক চাপ বাড়ানোর এই উগ্র আহ্বান জানালেন। 

তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

আরও পড়ুন

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

দিল্লিতে জারি করা ১৩৩ ধারার মানে কী?

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, তালিকা থেকে বাদ পড়ল যন্তর-মন্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম