Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র তৈরি না করার গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৪৭ এএম

পরমাণু অস্ত্র তৈরি না করার গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন গ্যারান্টি তেহরানের কাছ থেকে পেয়েছেন তিনি।  স্থানীয় সময় শনিবার (৩০ মে) তিনি এক সাক্ষাৎকারে এই দাবি করেন। 

প্রেসিডেন্ট ট্রাম্পের এ সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার পুত্রবধূ লারা ট্রাম্প। লারা প্রেসিডেন্ট ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। গতকাল লারা’র পডকাস্ট শো’তে এসেছিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যশ ফক্স নিউজ সেই পডকাস্ট শো সম্প্রচার করেছে।

ট্রাম্প বলেন, ‘ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন একটি গ্যারান্টি আমি চাইছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এ ব্যাপারে রাজি হয়েছে।’


তবে ইরানের সংবাদমাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন পাওয়া যায়নি। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির যে ১ হাজার ২০০ কোটি ডলার ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে, সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। আরও বলা হয়েছে— ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে দাবি করেছেন ট্রাম্প— সেটিও ভিত্তিহীন।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। ওয়াশিংটনের দাবি, শান্তিপূর্ন পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান এই দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিশাল বিলবোর্ড

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬ ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

আরও পড়ুন

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম